1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

বঙ্গবন্ধুর ত্যাগের ফসল আজকের স্বাধীন বাংলাদেশ- এমপি বাহার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ৪০৩ বার দেখা হয়েছে

নেকবর হোসেন : কুমিল্লা প্রতিনিধি

“জাতির পিতা তাঁর ২৩ বছরের রাজনীতির জীবনে ১৪ বছর জেলে কাটিয়েছেন। বঙ্গবন্ধুর ত্যাগের ফসল আজকের স্বাধীন বাংলাদেশ। বঙ্গবন্ধু বাঙ্গালী জাতিকে ভৌগোলিক মুক্তি দিয়েছেন। আর তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিকে অর্থনৈতিক মুক্তি দিয়েছেন। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ মর্যাদাশীল জাতি হিসেবে বিশ্বেরবুকে স্থান করে নিয়েছেন।
বঙ্গবন্ধু অত্যন্ত সাহসী মানবিক নেতা ছিলেন। বঙ্গবন্ধু কন্যা সেই গুণে গুনাম্বিত। তিনি অত্যন্ত দূরদর্শীতা ও সাহস নিয়ে করোনা সংকট মোকাবেলা করেছেন। আজকে সারা বিশ্বে
যে অর্থনৈতিক মন্দা চলছে শেখ হাসিনা তা মোকাবেলায় নানা প্রদক্ষেপ গ্রহণ করছেন। আগামী নির্বাচন কে ঘিরে দেশে-বিদেশে চক্রান্ত হচ্ছে। সবাই মিলে শেখ হাসিনার নেতৃত্বে পরবর্তী প্রজন্মের জন্য উন্নত সমৃদ্ধ দেশ নিশ্চিত করতে হবে। আগামী নির্বাচনে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানিয়ে জাতির নেতৃত্বর দায়িত্ব তুলে দিতে হবে।”
গতকাল বুধবার দুপুরে আদর্শ সদর উপজেলার ৫নং পাঁচথুবী ইউনিয়নে মন্তেরমূড়া এলাকায় তৃণমূল জনগনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি হাজী বাহার এসব কথা বলেন।
কুমিল্লা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. মো.আমিনুল ইসলাম টুটুলের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন। এসময় উপস্থিত জনতা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এসময় বেশ কিছু সমস্যার তাৎক্ষনিক সমাধান দেন এমপি বাহার। এছাড়া মানসম্মত শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়ন, মাদক, ইভটিজিং ও সন্ত্রাস-চাঁদাবাজীর বিরুদ্ধে কঠোর হুশিয়ারী ব্যক্ত করেন তিনি।
এ মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবুল বাশার, মহানগর যুবলীগের আহবায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান এড. হোসনেয়ারা বেগম, পাঁচথুবী ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন বাহালুল, সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন বাহালুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আহাম্মেদ নিয়াজ পাবেল, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক আধ্যাপক জিয়াউল ইসলাম জীবন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সাদেকুর রহমান পিয়াস, মহানগর যুব মহিলা লীগের সভাপতি তাহমিনা আক্তার,সাধারন সম্পাদক উম্মে কুলসুম লিজা, পাঁচথুবী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজমুল হাছান হীরন সহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০