1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

পাবনায় হেযবুত তওহীদ সদস্যকে হত্যার প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ৫৯২ বার দেখা হয়েছে

সুলতান মাহমুদ,জয়পুরহাট

মানবতার কল্যাণে নিবেদিত অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদ পাবনা জেলা কার্যালয়ে গতকাল (২৩ আগস্ট) মঙ্গলবার রাতে সন্ত্রাসী হামলায় ১০ জন আহত ও একজনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(২৪ আগস্ট) বিকাল সাড়ে ৩ টার দিকে জয়পুরহাট জেলা হেযবুত তওহীদের আয়োজনে জেলা শহরের জিরো পয়েন্ট পাচুর মোড়ে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন থেকে হামলাকারী ও হত্যার উষ্কানিদাতা সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

এহেন ন্যক্কারজনক ঘটনার তিব্র প্রতিবাদ ও ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, জয়পুরহাট জেলা হেযবুত তওহীদের সভাপতি মাসুদ রানা চৌধুরী,সাধারণ সম্পাদক টিটু আহাম্মেদ,সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান মুকুল,সাবেক জেলা সভাপতি হারুনুর রশিদ সরদার,আক্কেলপুর উপজেলা সভাপতি গাজীউল ইসলাম গাজীসহ হেযবুত তওহীদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সন্ত্রাসী হামলায় নিহত সুজন,(৩০) পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চর ঘোষপুর গ্রামের মধ্যপড়া এলাকার মৃত আনিছুর রহমান মণ্ডলের ছেলে। তিনি হেযবুত তওহীদ পাবনা জেলা শাখার সদস্য এবং পেশায় ওয়ার্কশপ মিস্ত্রি ছিলেন। ঘরে তার অন্তঃসত্ত্বা স্ত্রী রয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন এবং আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০