1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কু‌মিল্লায় অ‌ধিক মূ‌ল্যে পণ্য বি‌ক্রির অ‌ভি‌যো‌গে ৬ প্রতিষ্ঠান‌কে জ‌রিমানা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ৫০৬ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কু‌মিল্লার নিউমা‌র্কেট ও ই‌পি‌জেড রোড এলাকায় চালসহ নিত‌্যপ‌ণ্যের বাজা‌রে তদার‌কি অ‌ভিযান প‌রিচালনা করে জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, কু‌মিল্লা। এ সময় মূল‌্য তা‌লিকা সংরক্ষণ না ক‌রে অ‌ধিকমূ‌ল্যে চাল বি‌ক্রির অ‌ভি‌যো‌গে মেসার্স মেসবাহ উ‌দ্দি‌নের চাউ‌লের আড়ত‌কে ৫ হাজার টাকা,অব‌হেলা দ্বারা সেবাগ্রহীতার স্বাস্থ‌্যহানী ঘটানোর প্রচেষ্টার অ‌ভি‌যো‌গ এবং বে‌শি দা‌মে মাউন‌টেইন ডিও বি‌ক্রির অ‌ভি‌যো‌গে ই‌পি‌জেড এলাকার কিং ফিশার রেস্টু‌রেন্ট‌কে ৭ হাজার, মেন‌্যু সরবরাহ না ক‌রে বে‌শি দা‌মে খাবার বি‌ক্রির অ‌ভি‌যো‌গে ম‌নোহরপুর এলাকার ডাই‌নিং হল রেস্টু‌রেন্টকে ৮ হাজার, মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ করায় নিউমার্কেট এলাকার আ‌নোয়ার মে‌ডি‌সিন কর্ণার‌কে ২ হাজার এবং অ‌তি‌রিক্ত মূ‌ল্যে টিউব লাইট বি‌ক্রি করায় ই‌পি‌জেড রোড এলাকার সামাদ ই‌লেকট্রিক‌কে ৫ হাজার টাকা জ‌রিমানা করা হয় এবং তিনজন অ‌ভি‌যোগকারী‌কে ৩,৭৫০ টাকা নগদ প্রণোদনা প্রদান করা হয়। কু‌মিল্লায় অ‌ধিক মূ‌ল্যে পণ্য বি‌ক্রির অ‌ভি‌যো‌গে ৬ প্রতিষ্ঠান‌কে ২৭ হাজার টাকা জ‌রিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম। অ‌ভিযা‌নে উক্ত এলাকার সুপারসপ, চাল, মাছ, মাংস, ডিম, মুদি ও সব‌জির বাজারে বি‌শেষ তদারকি কার্যক্রম প‌রিচালনা করা হয় এবং সকল‌কে ভোক্তা অ‌ধিকার আইন মে‌নে ব‌্যবসা প‌রিচালনার নি‌র্দেশনা দেওয়া হয়। সকাল সা‌ড়ে ১০ থে‌কে ১টা পর্যন্ত সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে চলা এ অ‌ভিযা‌নে নিরাপদ খাদ‌্য প‌রিদর্শক এ‌কে আজাদ এবং জেলা পু‌লি‌শের এক‌টি টিম এ অ‌ভিযানে উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০