1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

গাইবান্ধায় হাজতখানায় অসুস্থ্য হয়ে আসামীর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ৪৫৫ বার দেখা হয়েছে

আশরাফুল ইসলাম গাইবান্ধা

গাইবান্ধায় আদালতের হাজত খানায় হঠাৎ অসুস্থ্য হয়ে তাহের মাহমুদ নামে এক আসামীর মৃত্যু হয়েছে। ২৩ আগস্ট মঙ্গলবার দুপুরে গাইবান্ধা আদালতের হাজত খানায় অসুস্থ্য হয়ে তার মৃত্যু হয়। মৃত ব্যক্তি জেলার সাঘাটা উপজেলার পবনতাইড় গ্রামের তমিজ উদ্দিন প্রধানের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, জেলার সাঘাটা উপজেলার পবনতাইড় গ্রামের তমিজ উদ্দিন প্রধানের ছেলে তাহের মাহমুদ (৫৫) সহ চার আসামীকে পারিবারিক মারামারি সংক্রান্ত ২০১৪ সালের একটি মামলায় গতকাল রাত ২টার দিকে গ্রেফতার করে সাঘাটা থানা পুলিশ।
মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতে হাজির করার পর আদালতের হাজত খানায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। দ্রুত তাকে গাইবান্ধা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত ব্যক্তির পরিবার এবং পুলিশ বলছে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে।
তাহের মাহমুদের মৃত্যুর বিষয়টি গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালের তত্বাবধায়ক ডা: মাহবুবুর রহমান সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০