1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লায় কিশোর গ্যাং নির্মূলে কঠোর ভূমিকা পালন করবে- নবাগত পুলিশ সুপার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ৫৬৫ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার নতুন পুলিশ সুপার আবদুল মান্নান বলেছেন, সবার আগে ক্রাইম এ্যাগেইনস্ট প্রোপার্টি, চুরি,ডাকাত, ছিনতাই, রাহাজানি রোধ করবো। একইসাথে নজর দেয়া হবে কিশোর গ্যাং ও মাদক নির্মূলে কালচার নিরোধে। এব্যাপারে পুলিশিংয়ে কোন ছাড় দেয়া হবে না।
তিনি আজ সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে এসব কথা বলেন।
তিনি সবার প্রতি সচেতন হবার আহ্বান জানিয়ে বলেন, সামনে দূর্গা পূজা,এক শ্রেণির মানুষ অন্ধ বিশ্বাসের কারনে সামাজিক যোগাযোগের মাধ্যমে গুজব ছড়ানোর চেষ্টা করে। বাংলাদেশের দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতির, সেটা কুমিল্লাতে অক্ষুন্ন রাখতে হবে। মত বিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর আহমেদ, আবদুর রহিম, আফজল হোসেনসহ কুমিল্লায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় পুলিশ সুপার বলেন, কোন সাধারন মানুষ যেন থানায় গিয়ে সেবা নিতে হয়রানির শিকার না হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০