1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

একই তারিখে কর্মসূচিকে কেন্দ্র করে তালতলীতে ১৪৪ ধারা জারির আদেশ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ৫০২ বার দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি

বরগুনার তালতলীতে বিএনপি’র বর্তমান আহবায়ক কমিটি ও আহবায়ক কমিটিতে পদবঞ্চিতদের একই তারিখ ও সময়ে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

আজ সোমবার (২২আগস্ট) বিকাল ৩টা থেকে পরবর্তী ২৪ ঘন্টা তালতলী ছালেহিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা ও হাইস্কুল রোড বটতলার মোড় এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় উপজেলা নির্বাহী অফিসার জনাব এস.এম সাদিক তানভীর স্বাক্ষরিত এক আদেশে ১৪৪ ধারা জারির বিষয়টি জানানো হয়।

অফিস আদেশে বলা হয়,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র বরগুনার তালতলী উপজেলার বর্তমান আহবায়ক কমিটির নেতাকর্মীরা একই সময় তালতলী ছালেহিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা মাঠে ও পদবঞ্চিত নেকাকর্মীরা একই সময় হাইস্কুল রোড বটতলার মোড় এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করা হয়েছে।

অন্যদিকে বড়বগী ২নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ছালেহিয়া ইসলামীয়া আলিম মাদ্রাসার সামনে দলীয় কার্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
তিন গ্রুপের বিভিন্ন কর্মসূচি একই সময় ও একই তারিখে হওয়ায় বিশৃঙ্খলা, মারামারিসহ যে কোনো অপ্রীতিকর ঘটার সম্ভবনা রয়েছে। আইনশৃঙ্খলায় বিঘ্ন ঘটার আশঙ্কা থাকায় তালতলী ছালেহিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা ও হাইস্কুল রোড বটতলার মোড় এলাকাসহ আশপাশের এলাকায় ফৌজদারি কার্যবিধি আইনে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিউটিভ ম্যাজিট্রেট
জনাব এস.এম সাদিক তানভীর বলেন,বিএনপি’র দুই গ্রুপের বিক্ষোভ সমাবেশ ও বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও শোক দিবসে আয়োজন করে।এতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শহরের পরিস্থিতি ঠিক রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।একই সঙ্গে ওই এলাকায় সব রকম সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০