1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:২১ অপরাহ্ন

গোবিন্দগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ৪৫৬ বার দেখা হয়েছে

আশরাফুল ইসলাম গাইবান্ধা

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় ধানের জমিতে সেচ দেয়ার সময় বজ্রপাতে হায়দার আলী (৫০) নামে এক স্থানীয় কৃষকের মৃত্যু হয়েছে।

আজ ২২ আগস্ট সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের উত্তর হরিপুর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে । মৃত হায়দার আলী উত্তর হরিপুর মধ্যপাড়া গ্রামের দুদু মিয়ার ছেলে।

এ বিষয়টি নিশ্চিত করে উপজেলার হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম বিপ্লব স্থানীয়দের বরাত দিয়ে সাংবাদিকদের জানান, বাড়ির পাশে ধানের জমিতে পানি নেয়ার কাজ করছিলেন হায়দার আলী। দুপুর সাড়ে ১২ টার দিকে বৃষ্টির সময় হঠাৎ বজ্রপাতের ঘটনায় সে হায়দার আলী ঘটনাস্থলেই মারা যান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০