1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

দেবীদ্বারে শিক্ষার্থীর উপর সন্ত্রাসী হামলা প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ৪৩২ বার দেখা হয়েছে

দেবীদ্বার:কুমিল্লা প্রতিনিধি

দেবীদ্বারে অষ্টম শ্রেণীর ইয়ামিন নামে এক শিক্ষার্থীকে পিটিয়ে মারাত্মক আহত করার ঘটনায় ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা বহিরাগত সন্ত্রাসী হামলাকারী এমরান(২৪)কে গ্রেফতার পূর্বব দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে।

সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যালয়ের আঙ্গীনায় ওই মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বহিরাগতদের খেলার সুযোগ না দেয়ায়, ক্ষুব্ধ হয়ে চরবাকর গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র সন্ত্রাসী এমরান হোসেন(২৪) রোববার সকাল পৌনে ১০টায় বিদ্যালয়ের ক্যাম্পাস থেকে একই গ্রামের শরীফুল ইসলামের পুত্র অষ্টম শ্রেণীর ছাত্র ইয়ামিন(১৪)কে ডেকে নিয়ে লাঠিপেটা, কিল- ঘূষিতে মারাত্মক আহত করে। তখন আমরা সকল শিক্ষার্থী এসেম্বলিতে ছিলাম। সূর চিৎকার শুনে আমরা এসে ইয়ামিনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করাই। ইয়ামিনের মাথায় প্রচন্ড আঘাতের কারনে তার সিটি স্ক্যান করানো হয়েছে। তার শাারিরীক অবস্থা ভালো নেই।

চরবাকর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল আমিন জানান, পূর্ব শত্রুতার জের ধরে বহিরাগত এমরান নামে একটি ছেলে এসেম্বলি থেকে ডেকে নিয়ে ইয়ামিনকে মারধরে মারাত্মক আহত করে। আমরা তার সূর চিৎকার শুনে তাকে উদ্ধার করি। ওই ঘটনায় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ আবুল হোসেন এর পরামর্শক্রমে কমিটির সদস্য, একালাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিবাদমান দু’পক্ষের লোকদের নিয়ে আজ (সোমবার) সকাল ১০টায় এক জরুরী বৈঠক ডাকি। বৈঠকে দু ’পক্ষের কেউ না আসায় বিষয়টি নিষ্পত্তি করা যায়নি। অপর দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাদের সহপাঠির উপর হামলার প্রতিবাদে মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে।
এ ব্যপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম আলী জিন্নাহ বলেন, বিষয়টি শুনেছি। বাহিরাগত সন্ত্রাসী কর্তৃক বিদ্যালয়ের শিক্ষার্থীকে ডেকে নিয়ে অমানবিক নির্যাতনের ঘটনা অত্যন্ত দুঃখ জনক। বিদ্যালয় কর্তৃপক্ষের লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবসথা নেব।

এ ব্যপারে দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিক উন- নবী তালুকদারের সাথে যোগাযোগ করলে তিনি জানান, বহিরাগত সন্ত্রাসী কর্তৃক বিদ্যালয়ের শিক্ষার্থীর উপর হামলা হয়েছে। এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটি বা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাকে কিছু জানায়নি। আমাকে না জানালেও থানা পুলিশকে অবহিত করতে পারত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০