1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

ডুমুরিয়ায় ট্রাক কেড়ে নিল এক ভিক্ষুকের প্রাণ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ৪৬৪ বার দেখা হয়েছে

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা

ভিক্ষা করে বাড়ী ফেরা হল না উপজেলার উকড়া গ্রামের খানজাহানআলী(৬৫) নামের এক ব্যক্তির । ঘাতক ট্রাক কেড়ে নিল তার প্রাণ। ঘটনাটি গত বৃহস্পতিবার সকাল১০টার দিকে উপজেলা সদরে ডুমুরিয়া বাজারে চৌরঙ্গী মোড়ে ঘটে । প্রভাবশালীএক ব্যাক্তির ট্রাক হওয়ায় ময়না তদন্ত ছাড়াই বিকেলে উপজেলার আরাজি ডুমুরিয়া গ্রামে পৈত্রিক কবর স্থানে তাকে দাফন করা হয় ।
প্রত্যক্ষদর্শী ও খর্ণিয়া হাইওয়ে পুলিশ সুত্র জানান, খুলনা সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া বাজাররস্থ ফুটপাথ দিয়ে ভিক্ষুক খানজাহান আলী দোকানে দোকানে ভিক্ষা করছিলেন। এ সময় শুভ সাইকেল ষ্টোর থেকে বালু ভর্তি একটি ডাম্পার ট্রাক চাকায় হাওয়া দিয়ে ব্যাক গিয়ারে পিছনে আসে । এসময় পিছনে থাকা ভিক্ষুককে ধাক্কা দেয়। ধাক্কা লেগে তিনি রাস্তায় পড়ে আহত হন। স্থানীয়রা আহত অবস্থায় তাকে দ্রæত ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। খর্ণিয়া হাইওয়ে ইনচার্জ মেহেদী হাসান জানান , নিহতের সুরতহাল করেছি। পরিবারের পক্ষ থেকে কেউ মামলা করতে রাজি হয়নি। ঘাতক ট্রাক ও চালককে দ্রæত পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি ।
বিলম্বে পাওয়া একটি অসমর্থিত সুত্র জানান, ট্রাকটি উপজেলা ইট ভাটা মালিক সমিতির সাধারনসম্পাদক আব্দুল লতিফ জমাদ্দারের । তিনি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভিন রুমার গিতা ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০