1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

স্ত্রীকে নির্যাতনের ভিডিও সকালে ভাইরাল;বিকেলে স্বামী আটক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ৪০৩ বার দেখা হয়েছে

শফিউল আলম রাজীব দেবীদ্বার:কুমিল্লা প্রতিনিধি

দেবীদ্বারে স্বামী কতৃক স্ত্রীকে নির্মম নির্যাতনের একটি ভিডিও রোববার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ভিডিওর সূত্র ধরে শাহাদাত হোসেন (২৮) নামে এক রাজমিস্ত্রীকে আটক করেছে দেবীদ্বার থানা পুলিশ। সে এলাহাবাদ ইউনিয়নের হারস্বার গ্রামের ইউনুছ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, যৌতুকের দাবীতে উপজেলার হারস্বার গ্রামের মোঃ ইউনুস মিয়ার পুত্র রাজমিস্ত্রী মোঃ শাহাদাত হোসেন তার স্ত্রী ২ সন্তানের জননী রুজিনা আক্তার (২২)কে প্রতিনিয়ত অমানবিক নির্যাতন করে আসছিল। রোববার সকালে নিজ বাড়ির পাশের একটি দোকানের সামনে প্রকাশ্য দিবালোকে বেত্রাঘাত, চর, থাপ্পর, মুখে লাথি মেরে এবং টানা হেঁচরা করে অমানবিক নির্যাতন করে। ওই সময়ের ৫৫ মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে দেখা যায়।

ভিকটিমের মা ঝড়না বেগম জানান, ৩ লক্ষ টাকা যৌতুক দিয়ে মেয়েকে বিয়ে দিয়েছি। বিয়ের পর থেকে বিভিন্ন সময়ে আরো টাকা পয়সা দেয়ার জন্য আমার মেয়ের উপর নির্যাতন চালায়। কিছুদিন পূর্বে এসআই রুহুল আমিন সাহেব ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে থানায় বসে মিমাংসা করা হয়। সে আমার মেয়েকে আর মারধর করবেনা বলে লিখিত দেয়। তবুও তার নির্যাতন থেকে আমার মেয়ে মুক্ত নয়।

বিষয়টি দেবীদ্বার থানা পুলিশের নজরে এলে এলাহাবাদ ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিনের সহযোগীতায় মোঃ শাহাদাত হোসেনকে রোববার বিকেলে আটক করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ ওসি কমল কৃষ্ণ ধর জানান, নারী নির্যাতনের ভিডিওটি দেখার পর স্থানীয় চেয়ারম্যানের সহায়তায় নির্যাতনকারী স্বামী মোঃ শাহাদাত হোসেনকে আটক করে থানায় নিয়ে আসি। নির্যাতিতা রুজিনা আক্তারকে চিকিৎসার ব্যাবস্থা করি। রুজিনা আক্তার বাদি হয়ে মোঃ শাহাদাত হোসেনকে একমাত্র আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন মামলা নং-২১।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০