1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

জার্নালিস্ট শেল্টার হোমের উদ্বোধন আগামীকাল

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ৪৪৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

“আপন ঘর আপন নিবাস” শ্লোগানে মফস্বল সাংবাদিকদের স্বার্থে গড়ে ওঠা “জার্নালিস্ট শেল্টার হোম” আগামীকাল সোমবার ২২ আগষ্ট সকাল ১১টায় শুভ উদ্বোধন হচ্ছে। উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিক নেতৃবৃন্দ অংশ নেবেন।

পেশাগত কাজে ঢাকায় আসা সাংবাদিকরা এখানে নামমাত্র খরচে থাকা ও খাওয়ার সুবিধা পাবেন। নির্যাতন ও মামলা-হামলার শিকার সাংবাদিকরা বিশেষ অগ্রাধিকার পাবেন বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে।

সরকার অনুমোদিত বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম পরিচালিত জার্নালিস্ট শেল্টার হোম রাজধানীর গুলিস্তান থেকে বাসে ১০-১৫ মিনিটের পথ মাতুয়াইল মেডিকেলের সামনে আমান সিটির ১ নং লেনের ৬/২ নং ভাড়া বাড়িতে পরীক্ষামূলক ভাবে চালু করা হচ্ছে। প্রতিদিন ৮-১০ জন থাকা এবং খাবারের ব্যবস্থা থাকছে।

নারী সাংবাদিকদের জন্য নারী সাংবাদিকের তত্বাবধানে বিশেষ পৃথক ব্যবস্থা রয়েছে। সার্বক্ষনিক সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত শেল্টার হোমটিতে যথেষ্ট নিরাপত্তা ব্যবন্থা রাখা হয়েছে।
কম্পিউটারসহ ওয়াইফাই সুবিধাসহ থাকছে ঘরোয়া পরিবেশে তিনবেলা খাবারের ব্যবস্থা।

শেল্টার হোমের ইনচার্জ হিসেবে বিএমএসএফ কেন্দ্রের উপ-দপ্তর সম্পাদক এখলাস উদ্দিন রিয়াদের তত্ত্বাবধানে হটলাইন নাম্বারটি ০১৯৯৪৪৯৮৬২২ সার্বক্ষনিক চালু রয়েছে। শেল্টার হোমে থাকাকালীন প্রতিষ্ঠানটির নিজস্ব নিয়মনীতি,শৃঙ্খলা বজায় রাখতে হবে।
দেশের যেকোন এলাকা থেকে আসা সাংবাদিকরা যেকোন সময় ইন করতে পারবেন। এ সম্পর্কিত তথ্য জানাতে অন্তত দু’দিন আগে উল্লেখিত নাস্বারে যোগাযোগ করে নিলে সুবিধা হবে।

যেকোন অভিযোগ এবং পরামর্শের জন্য বিএমএসএফের কেন্দ্রীয় কার্যালয় দারুস সালাম আর্কেড,৮মতলা,১৪ পুরানাপল্টন,ঢাকা-১০০০ এই ঠিকানায় অথবা ইমেইল bmsf.bd24 @gmail.com করতে পারেন। যোগাযোগের ঠিকানা: জার্নালিস্ট শেল্টার হোম, বাড়ি # ৬/২ লেন#১ আমান সিটি,মাতুয়াইল মেডিকেলের সামনে, ঢাকা,হটলাইন : ০১৯৯৪৪৯৮৬২২।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০