1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

কুমিল্লায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস পালিত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ৬২৭ বার দেখা হয়েছে

নেকবর হোসেন : কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় আলোচনা সভা ,দোয়া মোনাজাত, গণজামায়েত ও বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে ২১ আগস্ট সকালে নগরের রামঘাটস্থ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধ জসিম উদ্বিদন চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী ইলিয়াজ মিয়া, যুগ্ন সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন, সাংগঠনিক সম্পাদক পার্থ সারথি দত্ত,দপ্তর সম্পাদক রুপম মজুমদারসহ জেলা মহিলা আওয়ামী লীগ, যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা। পরে নিহতদের আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে আওয়ামী লীগসহ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০