1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

নড়াইলের বিদ্যুতস্পৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু!

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ৫৯৮ বার দেখা হয়েছে

মোঃ হাচিবুর রহমান,নড়াইল প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার কলাবাড়ীয়া ইউনিয়নের দক্ষিণ চালনা গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে মিয়াদ হোসেন (১৫) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। ২০ আগষ্ট (শনিবার) সকাল সাড়ে ৮ টায় তার মৃত্যু হয়। মিয়াদ হোসেন ওই গ্রামের বিল্লাল হোসেনের ছেলে ও কালিয়া উপজেলার পঞ্চপল্লী নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের এস,এস,সি পরীক্ষার্থী ছিল।
পারিবারিক ও স্থাণীয় সূত্রে জানা যায়, ওই দিন সকালে মিয়াদ হোসেন তাদের নির্মানাধীন পাঁকা ঘরে বৈদ্যুতিক মটরের মাধ্যমে পানি দিতে যায়। কিন্তু বিদ্যুৎ না থাকায় মটরের সংযোগ তারের ছেড়া অংশ জোড়া লাগাতে গেলে আকস্মিক বিদ্যুৎ চলে আসলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। তাৎক্ষনিক কালিয়া উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ আনিচুর রহমান তাকে মৃত ঘোষনা করেন।

কালিয়া থানার এসআই দেবাশীষ জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ছেলেটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছে। এ ঘটনায় কালিয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের স্বজনরা জেলা প্রশাসকের লিখিত অনুমতি আনলে ময়না তদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০