1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

শরীয়তপুর সখিপুরে ২৬ কেজি গাঁজাসহ ট্রাক জব্দ, আটক ৩

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ৫৮০ বার দেখা হয়েছে

শরীয়তপুর থেকে সাইফুল ইসলাম

শরীয়তপুর জেলার সখিপুর থানাধীন শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কের বালার বাজার বেইলী ব্রীজের পশ্চিম পাশে অভিযান পরিচালনা করে, বিপুল পরিমাণ গাঁজা সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল।
গ্রেফতারকৃত আসামীরা হলো, দ্বিতীয়খন্ড কাজী কান্দি এলাকার মো. ইনছান বেপারীর ছেলে মো. রাজু বেপারী (৩৪), চর কামারকান্দি এলাকার মৃত আজিজ মাতবরের ছেলে মো. মঞ্জু মাতবর (৩৫) ও দ্বিতীয় খন্ড নিয়ামত কান্দি এলাকার আলতাপ মোল্লার ছেলে মো. হাফিজুর মোল্লা (২২)। তারা প্রত্যেকই মাদারীপুর জেলার শিবচর থানার বাসিন্দা। এ সময় মাদক পাচারে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে।

শনিবার (২০ আগস্ট) রাত ৩ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর র‍্যাব-৮ কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার কে এম শাইখ আক্তার ও স্কোয়াড কমান্ডার তুহিন রেজার নেতৃত্বে অভিযান পরিচালনা করে আসামিদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৬ কেজি গাঁজা, তিন টি মোবাইল ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকাপ ভ‍্যান জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা র‍্যাবের জিজ্ঞাসাবাদে জানায়, তারা প্রত্যেকে পেশাদার মাদক ব্যবসায়ী এবং দীর্ঘদিন যাবৎ ঢাকা থেকে চাঁদপুর ফেরিঘাট ব্যবহার করে শরীয়তপুর ও মাদারীপুর জেলার বিভিন্ন এলাকায় গাঁজাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে।

আসামীদেরকে উদ্ধারকৃত গাঁজা ও অন্যান্য আলামতসহ শরীয়তপুর জেলার সখিপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে শরীয়তপুরের সখিপুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০