1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কিশোর গ্যাংয়ের ছু’রিকাঘাতে কিশোর নিহত: আটক-১২

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ৫৩৮ বার দেখা হয়েছে

নেকবর হোসেন : কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ছু’রিকাঘাতে মো. শাহাদাৎ (১৭) নামে এক কিশোর খু’নের ঘটনায় অভিযান চালিয়ে ১২ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাতভর নগরীর বিভিন্ন এলাকায় অভিযানে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সহিদুর রহমান।
ওসি সহিদুর রহমান জানান,যে ১২ জনকে আটক করেছি সবাইকে জিজ্ঞাসাবাদ করছি। যাচাই বাছাই চলছে। সিসিফুটেজ দেখে তাদের সনাক্ত করার চেষ্টা করছি।

ওসি সহিদুর আরো জানান,খুনের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। বিকেলের মধ্যে মামলা সম্পন্ন হয়ে যাবে।

উল্লেখ্য,গতকাল শুক্রবার বিকেল ৫ টায় কুমিল্লা নগরীর শিশুপার্কের পাশে আওয়ার লেডি অব ফাতেমা স্কুলের সামনে কিশোর গ্যাংয়ের সদস্যরা কু’পিয়ে শাহাদাত হোসেন নামে এক কিশোরকে খু’ন করে।

একাধিক প্রত্যক্ষদর্শী নাম না প্রকাশ করার শর্তে জানান, শুক্রবার বিকেলে শিশু পার্কে রাইড চড়তে আসে একদল কিশোর। তারা সবাই কিশোর গ্যাংয়ের সদস্য। শিশু পার্কে প্রবেশের পর তারা শাহাদাতের কাছে ফ্রীতে রাইড চড়তে বলে। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে শাহাদাত পার্ক সংলগ্ন মিশনারী স্কুলের সামনে এলে কিশোর গ্যাংয়ের সদস্যরা তাকে ঘিরে ধরে চাপাতি ও ছু’রি দিয়ে এলোপাতাড়ি কো’পায়।

পরে স্থানীয়রা আহত শাহাদাতকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা সদর হাসপাতালে নেয়। পরে অবস্থা আশংকাজনক হওয়ায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মারা যায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০