1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ

দেবীদ্বার থানা পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ৫২৬ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা পুলিশ সুপার নির্দেশে অফিসার ইনচার্জ দেবীদ্বার থানা কমল কৃষ্ণ ধর এর নেতৃত্বে এসআই/চন্দন চন্দ্র দাস সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ডাকাত বিরোধী অভিযান পরিচালনা করে শুক্রবার ভোর সকালে দেবীদ্বার থানাধীন সুলতানপুর ইউনিয়নের মধ্যনগরন গ্রামের জনৈক শাহীন আলম এর দোকানের দক্ষিন পাশে রাস্তার উপর থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ০১টি মিনি ট্রাক, ০১ টি রামদা, ০৩ টি আগ্নেয়াস্ত্রের কার্তুজ, ০১ টি ছুরি, ০৮ টি লোহার রড, ০২টি রশি, ৫টি কালো কাপড়ের মুখোশ সহ ডাকাত ১. মোঃ ইকবাল হোসেন, পিতা- মনির হোসেন, গ্রাম- গুনাইঘর থানা- দেবীদ্বার, ২. মোঃ সোহাগ মিয়া, পিতা-মোতাহের হোসেন, গ্রাম- ছয়ঘরিয়া, থানা- বুড়িচং, ৩. মোঃ মুছা মিয়া(২৪), পিতা-মোঃ ছিদ্দিকুর রহমান, গ্রাম- ধরানীপাড়া, থানা- মুরাদনগর, সর্ব জেলা কুমিল্লাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ডাকাত ইকবাল হোসেন এর বিরুদ্ধে দেবীদ্বার থানাসহ বিভিন্ন থানায় ০৮টি চুরি ও ডাকাতি মামলা রয়েছে। গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে দেবীদ্বার থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
ডাকাত দস্যুদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০