1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

কুমিল্লায় বাসচাপায় স্বেচ্ছাসেবক দলনেতা শামীম নিহত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ৫৬১ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় বাসচাপায় স্বেচ্ছাসেবক দলনেতা কাজী শামীম আকবর নিহত হয়েছেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা মাটিয়ারায় শুক্রবার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে। কাজী শামীম চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। তার বাড়ি ইউনিয়নের কোমারডগা গ্রামে। কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন এসব তথ্য জানান।
প্রত্যক্ষদর্শী আবদুল হান্নান জানান,শামীম মোটরসাইকেলে কুমিল্লা শহর থেকে কোমারডগায় বাড়ির দিকে যাচ্ছিলেন। মাটিয়ারা এলাকায় একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয়রা উদ্ধার করে ঢাকা নেয়ার পথে তিনি মারা যান।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি দেবাশীষ চৌধুরী ও ময়নামতি হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, ঘটনাটি তাদের জানা নেই। খোঁজ নিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০