1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

বটিয়াঘাটায় স্ত্রীর মানুষিক নির্যাতনে স্বামীর মৃত্যুর অভিযোগ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ৫১৬ বার দেখা হয়েছে

এইচ এম সাগর (হিরামন) খুলনা ব‍্যুরো

বটিয়াঘাটা উপজেলার ফুলতলা এলাকার আবির রায় (২৭) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের পরিবার বলেন, আজ শুক্রবার (১৯ আগষ্ট ২০২২) শুক্রবার সকালে আবিরের শরীরটা ভালো লাগছিল না। পরে তাকে বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করানো হয়। ভর্তির কিছুপর সে মারা যায়।
হাসপাতালে সূত্রে জানা যায়,বিষাক্ত কিছু খাওয়ার কারনে তার মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে। তবে মেডিক্যাল রিপোর্ট না পাওয়া পযর্ন্ত বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।

এলাকাবাসির অভিযোগ,পারিবারিক কলহ ও নিহতের ডিভোর্স দেওয়া স্ত্রী এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক আবিরের বিশ্বস্ত কয়েকজন সহপাঠী বলেন,গতকাল রাতে আবির তার স্ত্রীর সাথে তার শ্বশুরবাড়ি দেখা করতে যায়। এবং সেখানে গিয়ে তার স্ত্রী কাছে থাকা তার পাসপোর্ট ও ডিভোর্সের কাগজপত্র চায়। একপর্যায়ে আবিরের সাথে তার স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের কথা কাটাকাটি হয়। পরেরদিন সকালে বাড়ি এসে আবিরের এই দুর্ঘটনা হয়।
সূত্রে আরো জানা যায়, ইতোপূর্বে আবির ও তার স্ত্রী রাজশ্রী পারিবারিক সমস্যা নিয়ে থানায় ও সদর ইউপি চেয়ারম্যানের সাথে কয়েক বার শালিস মিমাংসা হয়। নিহত আবিরের জনৈক কাকা বলেন,আবিরের স্ত্রী রাজশ্রী তার পাসপোর্ট বই ও বিয়ের ডিভোর্স কপি নিয়ে দীর্ঘদিন ধরে তাকে মানুষিক নির্যাতন করে আসছিল বলে আবির আমাকে জানায়।
আবিরের লাশ ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ বলছে এই মুহূর্তে ঘটনার মুল রহস্য বলা যাচ্ছে না। তবে তাকে বিষাক্ত কিছু খাওয়ানো হয়েছে বলে ধারনা করা হচ্ছে। তার গাল দিয়ে নালা ও গ্যাজলা বেরোচ্ছে। এবিষয় থানার ওসি তদন্ত জাহিদুর রহমান বলেন, প্রথমে একটা অপমৃত্যু মামলা হবে। ময়নাতদন্তের পরে তদন্ত পূর্বক পরবর্তী ব্যবস্হা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০