1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

শ্রীমঙ্গলে পাহাড়ধসে চার নারী চা শ্রমিকের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ৫১৯ বার দেখা হয়েছে

মোঃইমরান হোসেন : মৌলভীবাজার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলাধীন কালীঘাট ইউনিয়নের লাখাইছড়া চা বাগানে পাহাড়ের সুরঙ্গ থেকে ঘর লেপার জন্য মাটি কুড়তে গিয়ে পাহাড়ধসে চার নারী চা শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক চারজন’কে মৃত ঘোষণা করেন।
মৃত ব্যক্তিরা হলেন, লাখাইছড়া চা বাগানের নারী চা শ্রমিক অরুন মাহালী’র স্ত্রী রাধামনি মাহালী (২৫), রিপন ভৌমিকের স্ত্রী পূর্ণিমা ভৌমিক (২৫), স্বপন ভৌমিকের স্ত্রী হিরা রানী ভৌমিক (৩৫), এবং সুনীল ভৌমিকের স্ত্রী সুকন্তলা ভৌমিক (৪০)।
এই ঘটনার খবর পেয়ে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঘটনাস্থল পরিদর্শন করেন, স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ,
উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. শামীম অর রশিদ তালুকদার, কালীঘাট ইউনিয়নের চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা প্রমুখ। মর্মান্তিক এই ঘটনায় ওই এলাকা জুড়ে এখন শোকের ছায়া নেমে এসেছে।
মৃত ব্যক্তিদের সৎকার কাজের জন্য আব্দুস শহীদ এমপির পক্ষ থেকে তাৎক্ষণিক ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে আব্দুস শহিদ এমপি সাংবাদিকদের বলেন, কর্মক্ষেত্রে সবাইকে সতর্ক থাকতে হবে। যেহেতু শ্রীমঙ্গল পাহাড় অধ্যুষিত এলাকা। তিনি মৃত ব্যক্তিদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে বলেন এ ঘটনায় আমরা ব্যথিত এবং মর্মাহত। সরকারের পক্ষ থেকে শোকাহত পরিবারের সবাইকে আর্থিক সহায়তা দেওয়া ব্যবস্থা করা হবে। এছারা ওই
সব এলাকায় যারা বসবাস করেন তাদের সবাইকে আরো সতর্ক থাকার আহ্বান জানান উপাধ্যক্ষ আব্দুস শহীদ এম.পি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০