1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

উপ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন নিশাদ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ৬০১ বার দেখা হয়েছে

আশরাফুল ইসলাম গাইবান্ধা

প্রয়াত ডিপুটি স্পিকার আলহাজ্ব এ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপির নির্বাচনী আসন তার মৃত্যুর পর শুন্য হয়ে যায়।আসনটি শুন্য ঘোষণার দিন হতে আগামী ৯০ দিনের মধ্যে গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপ-নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার আগে দলীয় একাধিক প্রার্থীদের নাম শোনা গেলেও স্বতন্ত্র প্রার্থী নাম শোনা যায়নি। এবারের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও নতুন মুখ হিসেবে নির্বাচনী মাঠে অন্যান্য সম্ভাব্য প্রার্থীদের ন্যায় আলোচনায় এসেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও দৈনিক জয়যুগান্তর পত্রিকার সম্পাদক আলহাজ্ব নাহিদুজ্জামান নিশাদ। তিনি উপ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করতে ইতি মধ্যে নির্বাচনী এলাকার বিভিন্ন গ্রাম গঞ্জে প্রচার প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছে।

নির্বাচনে প্রতিদ্বন্দিতা বিষয়টি নিশ্চিত করতে তিনি আজ ১৮ আগস্ট বৃহস্পতিবার গাইবান্ধার সাঘাটা ও ফুলছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে বিকেলে ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

এ মতবিনিময়কালে তিনি বলেন, সাধারণ মানুষ বিগত সময়ে দলীয় সাংসদদের কর্মকান্ডে ক্ষুব্ধ। আমি সাধারন মানুষের আশা-আকাঙ্খা পূরণের লক্ষ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে নেমেছি। জয়ী হলে এলাকার উন্নয়নে কাজ করবো। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা ও মাদক প্রতিরোধে সবচেয়ে বেশি গুরুত্ব দিব। ফুলছড়ি উপজেলার যোগাযোগ ব্যবস্থা খুবই নাজুক। উপজেলা সদরের সঙ্গে চরাঞ্চলসহ সব এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করাই আমার প্রথম কাজ। পাশাপাশি উপজেলার মুল ভু-খন্ডকে নদী ভাঙনের কবল থেকে রক্ষা করতে চাই।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল হক, সহ-সভাপতি ভবতোষ রায় মনা, বিমল কুমার সরকার, সাধারণ সম্পাদক শাহ আলম যাদু, সাংবাদিক মজিবুল হক ছানা সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ ও আলহাজ্ব নাহিদুজ্জামান নিশাদের কর্মীগণ ও সমর্থক গণ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০