1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ড বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল The Founding of YouTube A Short History ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল সম্ভাব্য সময় জানালো বোর্ড হাসনাত আব্দুল্লাহ কে সংযত হয়ে বক্তব্য প্রদানের আহবান: দেবীদ্বার বিএনপির দেবীদ্বার উপজেলা ও পৌর বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন ছাত্র দিয়ে এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন: শিক্ষক ও শিক্ষার্থী গ্রেফতার এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১৭৯৫ পরীক্ষার্থী, বহিষ্কার ১ প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক নিহত, কিশোরী আটক

ডিম ও মুরগীর দোকানসহ চাঁদপুরে ৮টি প্রতিষ্ঠানকে জরিমানা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ৫৭১ বার দেখা হয়েছে

মো: মুছা তপদার

পণ্যের মূল্য না থাকা, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয় রশিদ সংরক্ষণ না থাকায় ডিম ও মুরগীর দোকানসহ কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান করেছে চাঁদপুর ভোক্তা অধিদপ্তর। অভিযানে ৮টি প্রতিষ্ঠানকে মোট ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার ১৮ আগষ্ট দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহা-পরিচালক এর অর্পিত ক্ষমতাবলে সুযোগ্য জেলা প্রশাসক এর নির্দেশনা মোতাবেক চাঁদপুর ভোক্তা অধিদপ্তর এর সহকারী পরিচালক নুর হোসেন এর নেতৃত্বে বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে।
ভোক্তা অধিদপ্তর সূত্রে জানা যায়, পণ্যের মূল্য না থাকা, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয় রশিদ সংরক্ষণ না থাকায় পাল বাজারের ফজল মাঝির ডিমের দোকানকে১৫ হাজার টাকা, আমিন মাতব্বর ডিমের আড়ৎকে ৫ হাজার, সামির স্টোরকে ২ হাজার টাকা, নতুন বাজারের ফ্রেশ মুরগীর দোকানকে ২ হাজার টাকা, মেসার্স পল্ট্রী হাউজকে ২ হাজার টাকা, রায়হান ব্রয়লার হাউজকে ২ হাজার টাকা, বিসমিল্লাহ স্টোর কে ৫ হাজার টাকা, ট্রাক রোড এলাকার একটি ডিমের আড়ত জিলানী এন্টারপ্রাইজ কে মূল্য তালিকা না থাকায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

বাজার তদারকি অভিযানে সহযোগিতা করেন চাঁদপুর জেলা ক্যাব প্রতিনিধি মোঃ বিপ্লব সরকার ও চাঁদপুর সদর মডেল থানা পুলিশের এএসআই সঞ্জয় ও সদস্যরা।
চাঁদপুর ভোক্তা অধিদপ্তর এর সহকারী পরিচালক নুর হোসেন বলেন, অনিয়ম রোধে এবং দ্রব্যমূল্যের অযৌক্তিক উর্ধ্বগতি ঠেকাতে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০