1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

খুলনায় গৃহবধূর লাশ উদ্ধার : স্বামীসহ আটক-২

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ৬১৬ বার দেখা হয়েছে

খুলনা ব‍্যুরো

নগরীর খালিশপুর পার্ক লাল হাসপাতালের পাশের একটি বাড়ি থেকে চান্দা (৫০) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ মৃত্যুর ঘটনায় এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসি সূত্রে জানা যায়, দীর্ঘ দশ বছর পূর্বে চান্দার প্রথম স্বামী ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায় । পরে তিন বছর পর চার্চ বিশ্বাস নামে এক ব্যক্তির সাথে তার বিয়ে হয়। চার্চ ঢাকায় একটি জুস কোম্পানীতে চাকরি করতেন। বিয়ের পর থেকে আর ঢাকায় ফিরে যায়নি সে। চার্চের ঘরে চান্দার দু’টি সন্তান হয়।

স্থানীয়রা জানান গত বুধবার (১৭ আগস্ট) রাতে তাদের মধ্যে ঝগড়া হয় বলে এলাকাবাসীর অভিযোগ। পরে তারা ঘুমিয়ে পড়ে। সকালে প্রতিবেশীরা জানতে পারে ফ্যানের সাথে তার নিথর দেহ ঝুলে রয়েছে।

খালিশপুর থানার অফিসার ইনচার্জ মো: জাহাঙ্গীর আলম বলেন, চান্দার মৃত্যুর খবর জানতে পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। মৃতের ঝুলন্ত লাশ নামিয়ে সুরাতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ঘটনাস্থল থেকে মৃতের স্বামী ও তার ভাইকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০