1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

খুবিতে আন্ত: ডিসিপ্লিন ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ৪২৩ বার দেখা হয়েছে

খুলনা ব‍্যুরো

খুলনা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা চর্চা বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আন্তঃডিসিপ্লিন ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। গত বুধবার (১৭ আগস্ট) সকাল সোয়া ১০ টায় প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড.মাহমুদ হোসেন। উদ্বোধনের পর তিনি খেলোয়াড়দের সাথে পরিচিত হন ও কুশল বিনিময় করেন। এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা।
সভাপতিত্ব করেন শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড.আহসান হাবীব। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংশ্লিষ্ট বিভাগের উপ-পরিচালক মো. মঈনুল ইসলাম। এসময় সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০