1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লায় ডিম ও মুরগীর বাজারে ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ৪১২ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় ইচ্ছেমাফিক দামে ডিম বিক্রির অভিযোগে ৮ হাজার টাকা জরিমানা।
বৃহস্পতিবার দুপুরে নিউ মার্কেটের রফিক স্টোর ও বাবুল স্টোর নামে দু’টি ডিম দোকানকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তরের তদারকি টিম। এছাড়া দোকানে ক্রয় ভাউচার না রাখা এবং অন্যায্য লভ্যাংশ ধরে মুরগি বিক্রির অভিযোগে একই মার্কেটের ভাই ভাই ব্রয়লার হাউজকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও রাজগঞ্জ বাজারের রাজ্জাক ব্রয়লারকে ৩ হাজার টাকা ও হাশেম পোল্ট্রিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। মোট ৮ টি প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লার সহকারী পরিচালক মোঃ আছাদুল ইসলাম জানান, যেসব ডিম দোকানিকে জরিমানা করা হয়েছে তারা ইচ্ছামত দামে ডিম বিক্রি করছিলো। ডিমের ক্রয়মূল্য কত সেটা তারা বলতে পারে নি, বরং কৃষি বিপনন আইন অনুযায়ী তারা ক্রেতাদের ঠকিয়ে ডিম বিক্রি করে অধিক মুনাফা নিচ্ছিলো। অপর দিকে মুরগী দোকানেও একই অবস্থা। ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত লাভে মুরগী বিক্রি করার অভিযোগ তদারকি করে মুরগী দোকানিদের জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লার সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে সদর উপজেলা উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো: আবু সাঈম এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। তদারকি এই টিম জানায়, জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০