1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনামঃ

কুমিল্লায় গাড়ির ধাক্কায় শিক্ষকের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ৩৯৬ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার বুড়িচং উপজেলায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় এক মাদ্রাসা শিক্ষকের প্রাণ গেছে।
উপজেলার নিমসার এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে ময়নামতি হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান।
মৃত মাওলানা নুরুল ইসলামের (৬৫) বাড়ি জেলার সদর উপজেলার সৈয়দপুর গ্রামে। তিনি বুড়িচংয়ের কালাকচুয়া ফাজিল মাদ্রাসার এবতেদায়ি বিভাগের শিক্ষক ছিলেন।
নিহতের ছোট ভাই মনিরুল ইসলাম বলেন, “আমার ভাই নিজের ক্ষেতের সবজি নিয়ে নিমসার বাজারে বিক্রি করতে যাচ্ছিলেন। পথে অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দেয়।
“পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।”
মাদ্রাসার অধ্যক্ষ হেলাল উদ্দিন হায়দার বলেন, “চলতি বছরের ডিসেম্বরে নুরুল ইসলামের অবসরে যাওয়ার কথা ছিল। তার আগেই জীবন থেকে অবসরে চলে গেলেন।
ওসি বলেন, মৃত ব্যক্তির পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রাথমিকভাবে গাড়িটি শনাক্ত করা যায়নি, তবে শনাক্তের চেষ্টা চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০