1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

মাদরাসার দেওয়াল ভেঙে প্রাণ গেলো ছাত্রীর

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ৫৬০ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার লালমাইতে নির্মাণাধীন মাদরাসা ভবনের দেওয়াল ভেঙে সালমা আক্তার (১৯) নামে এক ছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক শিক্ষার্থী। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৭ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন বাগমারা আয়েশা ছিদ্দিকা মহিলা মাদরাসায় এ দুর্ঘটনা ঘটে।
লালমাই থানার উপ-পরিদর্শক (এসআই) সাধন কান্তি চৌধুরী বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত সালমা আক্তার উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের পূর্ব অশ্বথতলার প্রবাসী আবদুল ওয়াদুদের মেয়ে। তিনি মিশকাত শ্রেণির ছাত্রী ছিলেন। আহত তাসফিয়া একই ইউনিয়নের পশ্চিম অশ্বথতলা ইব্রাহিম খলিলের মেয়ে।
এসআই সাধন কান্তি চৌধুরী জানান,দুপুর আড়াইটার দিকে সালমা আক্তার ও তাসফিয়া মাদরাসা থেকে বের হওয়ার পথে হঠাৎ নির্মাণাধীন তৃতীয় তলার ছাদ থেকে সিঁড়ি রুমের দেওয়াল ভেঙে পড়ে। এ সময় ইট পড়ে ঘটনাস্থলেই সালমার মৃত্যু হয়। এ ঘটনায় তাসফিয়া আহত হন।
এ সময় উপস্থিত সকলে দ্রুত তাসফিয়াকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো প্রকার অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে জানান এসআই সাধন কান্তি চৌধুরী।
মাদরাসার মোহতামীম হাফেজ মিজানুর রহমান বলেন, থানায় গিয়ে বিষয়টি মীমাংসা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০