1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

সিরিজ বোমা হামলার প্রতিবাদে পলাশবাড়ীতে বিক্ষোভ মিছিল

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ৬০৬ বার দেখা হয়েছে

আশরাফুল ইসলাম গাইবান্ধা

গত ২০০৫ সালে ১৭ আগস্টে সারাদেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তের আলোকে সারাদেশের ন্যায় গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বিকালে বিক্ষোভ মিছিলটি পলাশবাড়ী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌমাথা মোড়ে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডলের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ,উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবু বকর প্রধান,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যক্ষ সাইফুল্যার রহমান চৌধুরী তোতা, সাংগঠনিক সম্পাদক মাহিবুল হাসান মুকিত,উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক রাসেল মাহমুদ তাপস,মহিলা আওয়ামীলীগের সভাপতি সাবিনা ইসয়াসমিন ঝুনু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাংবাদিক আশরাফুল ইসলাম,উপজেলা মৎস্যজীবীলীগের সভাপতি মনিরুজ্জামান রাসেল,পৌর ছাত্রলীগের যুগ্ন আহবায়ক রিফাত সরকারসহ ইউনিয়ন আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ। এসময় উপজেলা আওয়ামীলীগ ,সহযোগী ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সমাবেশে সঞ্চালনা করেন উপজেলা আওয়ামীলীগ নেতা ও জাতীয় শ্রমিকলীগ পলাশবাড়ী উপজেলার শাখার সাবেক সাধারণ সম্পাদক মাহামুদুজ্জামান প্রান্ত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০