1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লায় ভ্রাম্যমান আদালতে অবৈধ ডিশ ব্যবসায়ীর জরিমানা: মেশিন জব্দ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ৪১৬ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার মনোহরগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে লাইসেন্স বিহীন অবৈধ ডিশ ব্যবসায়ীদের লাখ টাকা জরিমানা ও মেশিন জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।
জানা গেছে, ভ্যাট-ট্যাক্স ফাঁকি দিয়ে লাইসেন্স বিহীন ক্যাবল নেটওয়ার্কের মাধ্যমে অবৈধভাবে ডিশ ব্যবসা পরিচালনার অভিযোগে ভ্রাম্যমান আদালতের অভিযান চালায় বিটিভি কর্তৃপক্ষ। আদালতে নেতৃত্ব দেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল রানা। অভিযানকালে উপজেলার হাটিরপাড় ক্যাবল নেটওয়ার্কের মালিক মোঃ রুবেলকে ৫০ হাজার টাকা, নাথেরপেটুয়া কেবল নেটওয়ার্কের গাজী ওমর ফারুকের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও লক্ষনপুরের ভিশন ক্যাবল নেটওয়ার্কসহ ৩ প্রতিষ্ঠানের ৮টি ট্রান্সমিটার এবং অন্যান্য মেশিনপত্র জব্দ করা হয়। এতে ঐ এলাকায় ডিশ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
অভিযানে আরও অংশগ্রহণ করেন, বিটিভি’র নোয়াখালী উপকেন্দ্রের লাইসেন্স পরিদর্শক আকরাম উল ইসলাম। তিনি বলেন, ইতিপূর্বে এ উপজেলার ডিশ ব্যবসায়ীদের ফিড লাইসেন্স নিয়ে বৈধভাবে ব্যবসা পরিচালনার জন্য অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু তারা কর্ণপাত করেননি। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সোহেল রানা বলেন, এ এলাকায় অবৈধভাবে কেউ ক্যাবল নেটওয়ার্ক ব্যবসা করতে পারবে না। অভিযোগ পেলে যে কোন সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ ডিশ ব্যবসায়ীদের জেল-জরিমানাসহ আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মনোহরগঞ্জ থানার উপপরিদর্শক মিনহাজুল ইসলামসহ পুলিশ ফোর্স ভ্রাম্যমান আদালতের অভিযানে সহযোগিতা করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০