1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লা পুলিশ লাইন্স লাইব্র্রেরী উদ্বোধন করেন – এমপি বাহার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ৫৬৩ বার দেখা হয়েছে

নেকবর হোসেন : কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা পুলিশ লাইন্স লাইব্রেরী উদ্বোধন করেছেন কুমিল্লা সদর (৬)আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার। অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদের পরিকল্পনায় পুলিশ সদস্যদের জন্য এই লাইব্রেরী স্থাপন করা হয়। লাইব্রেরীটিতে পুলিশের বিভিন্ন আইন বিষয়ক বই ছাড়াও রাজনীতি, জীবনী এবং বিনোদনসমৃদ্ধ বই পড়তে পারবেন পাঠকরা। কুমিল্লা পুলিশ লাইন্স লাইব্র্রেরী উদ্বোধন
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বলেন, কুমিল্লা সব সময় মানুষের অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামের সূতিকাগার। মহান মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধুর ডাকে সাড়া দেয়ায় কুমিল্লার তৎকালীন জেলা প্রশাসক এবং পুলিশ সুপার শহীদ হন। যে কারনে বাংলাদেশের ইতিহাসে কুমিল্লা পুলিশ লাইন্সের গুরুত্ব অহংকার করার মত। এই পুলিশ লাইন্সের সদস্যদের জন্য যে লাইব্রেরী গড়ে তোলা হলো-এটা আমাদের জ্ঞান চর্চার আরো একটি কেন্দ্র হিসেবে গড়ে উঠলো। আমরা আশা করি, পুলিশ সদস্যরা তাদের অবসর কিংবা প্রয়োজনীয় পাঠ্য জ্ঞান এখান থেকে সংগ্রহ করতে পারবেন।
পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, মহান মুক্তিযুদ্ধে আগ্নেয়াস্ত্র ব্যভবহার করে আমাদের বীরমুক্তিযোদ্ধারা এই বাংলাদেশ স্বাধীন করেছেন। কিন্তু এই দেশকে এগিয়ে নিতে এখন যে অস্ত্র প্রয়োজন সেটি হচ্ছে -জ্ঞান চর্চা। তাই কুমিল্লা পুলিশ লাইন্সে লাইব্রেরী গড়ে তোলার মধ্য দিয়ে পুলিশ সদস্যদের জ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করার প্রচেষ্টা করা হয়েছে। আমরা আশা করি কুমিল্লা পুলিশ লাইন্সের সকল সদস্য এখান থেকে তাদের প্রয়োজনীয় বই সংগ্রহ করে পড়তে পারবেন।
অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের সকল শহীদ সদস্যের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন অতিথিরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০