1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সোচ্চার শাজাহানপুর থানা পুলিশ!

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ৫৭৭ বার দেখা হয়েছে

মিজানুর রহমান মিলন: বগুড়া জেলা প্রতিনিধি

কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছে শাজাহানপুর থানা পুলিশ। আজ ১৬ আগষ্ট মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটা হতে রাত দশটা পর্যন্ত থানা এলাকার মাঝিড়া বাজার,বি ব্লক বাজার,বৃকুষ্টিয়া রোড, ক্ষুদ্র কুষ্টিয়া, ডোমনপুকুর, বেলপুকুর, খরনা প্রভৃতি এলাকায় শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সচেতনামূলক অভিযান পরিচালনা করা হয় । এ সময় বিভিন্ন বাজারে দুই/তিন হাজার মানুষকে তাদের সন্তানদের খোঁজ খবর রাখা, অকারণে ঘোরাফেরা না করা,মাদক সংশ্লিষ্টদের সাথে না মেশা এবং সন্তানকে নিয়মিত পড়াশোনার খোঁজ খবর নিতে বলা হয়। কিশোরদেরকে সন্ধ্যার আগেই ঘরে ফিরে পড়ালেখা করতে বলা হয়। কিশোরদেরকে লেখাপড়া করে মানুষের মত মানুষ হয়ে বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে বলেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ(ওসি)আব্দুল্লাহ আল মামুন। এ সময় শাজাহানপুর থানার এস আই আরিফুল ইসলাম, এস আই শামীম আহমেদ ,এস আই শামীম হাসান, এস আই রেজাউল করিম,এ এস আই সেকেন্দার বাদশা সহ থানার অনেকেই উপস্থিত ছিলেন। এ সময় সাধারণ জনতা অফিসার ইনচার্জের সাথে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একাত্মতা ঘোষণা করে। এদিকে শাজাহানপুর থানা পুলিশের এমন উদ্যেগের ভূয়সী প্রশংসা করছে থানা এলাকার সর্বস্তরের জনগণ।
এ বিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চলছে। এই অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, এই কিশোরেরা যেন পড়ালেখা করে মানুষের মত মানুষ হয় এবং তাদের জীবন যেন বিপথে না যায় এটাই তার প্রত্যাশা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০