1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

খুলনার রূপসায় কোভিড-১৯ প্রতিরোধে হাঙ্গার প্রজেক্ট’র টাউনহল মিটিং অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ৬০৯ বার দেখা হয়েছে

এইচ এম রোকন, রুপসা খুলনা থেকে

কোভিড-১৯ প্রতিরোধ: ঝুঁকি নিরুপণ যোগাযোগ, সমাজের সম্পৃক্ততা এবং টিকা গ্রহণে উদ্ধুদ্ধকরণ ও টিকা বার্তা যোগাযোগ জোরদারকরণ করার লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য বিভাগসহ সরকারের সংশ্লিষ্ট বিভাগসমূহের সাথে টাউনহল মিটিং করেছে “দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ”মঙ্গলবার (১৬ আগস্ট ) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মিলনায়তনে “ইউনিসেফ” এর সহযোগিতায় এ টাউনহল মিটিং অনুষ্ঠিত হয়।“দি হাঙ্গার প্রজেক্ট” এর খুলনা জেলা সমন্বয়কারী অন্বেষা মজুমদারের সভাপতিত্বে এ সময় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ শফিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার নিত্যনন্দ মন্ডল।এছাড়াও উপস্থিত ছিলেন দ্য হাঙ্গার প্রজেক্ট এর খুলনার তথ্য সেবা প্রদানকারী অফিসার মোঃ জামাল হোসেন, ডা: মেহনাজ শবনম, ডা: অসীম সরকার, ডা: পিকিং শিকদারসহ সাংবাদিক,নার্স, শিক্ষক,নারী নেত্রী সহ বিভিন্ন পেশার মানুষ ।
বক্তব্যে বক্তারা বলেন,বিভিন্ন সংস্থা ও সংগঠন বহুবার টিকা নেওয়ার আহ্বান করার পরেও কিছু লোক কোনো সাড়া দেয়নি, এখন পর্যন্ত টিকাও গ্রহণ করেননি ।তাদেরকে দ্রুত টিকার আওতায় আনা আমাদের দায়িত্ব।কারণ করোনা এখনো পৃথিবী থেকে বিদায় নিয়ে যায়নি। যেকোনো মুহুর্তে মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তাই সব সময় আমাদেরকে সচেতন থাকা উচিত বলে মনে করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০