1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

খুলনার তেরখাদায় অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ৫৬০ বার দেখা হয়েছে

খুলনা ব‍্যুরো

খুলনায় একটি ওয়ান শুটারগানসহ রাজু শেখ (৩২) নামে এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত রবিবার রাত পৌনে ১১ টার দিকে তেরখাদা দক্ষিণপাড়া নতুন বাস স্টান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গতকাল সোমবার (১৫ আগস্ট) দুপুরে র‌্যাব-৬ এর সদরদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-৬ খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার তেরখাদা থানা এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সন্ত্রাসী কার্যক্রমের জন্য অবস্থান করছে বলে জানতে পারে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি একই রাত পৌনে ১১ টার দিকে খুলনা জেলার তেরখাদা থানাধীন দক্ষিণপাড়া নতুন বাস স্টান্ড এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ রাজু শেখকে (৩২) গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে দেশীয় তৈরী একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। অনুসন্ধানে জানা যায়, গ্রেপ্তার হওয়া আসামীর বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র আইনসহ একাধিক মামলা রয়েছে। জব্দকৃত আলামত ও গ্রেপ্তার করা আসামীকে খুলনা জেলার তেরখাদা থানায় হস্তান্তর ও তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০