1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

ডোমারে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ৪৬৪ বার দেখা হয়েছে

বিকাশ রায় বাবুল,নীলফামারী :

নীলফামারীর ডোমারে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও “জাতীয় শোক দিবস” যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে দিনব্যাপি নানান কর্মসূচী দিয়েছে উপজেলা প্রশাসন।
সোমবার ১৫ আগস্ট সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ত¡রে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন করেন উপজেলা প্রশাসন। এর পর উপজেলা আওয়ামীলীগ ও সহযোগীসহ অঙ্গ সংগঠন,থানা পুলিশ,উপজেলা স্বাস্থ্য বিভাগ, ডোমার পৌরসভাসহ সরকারী বে-সরকারী প্রতিষ্ঠান সমূহ জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন করেন।
জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড মনোয়ার হোসেন, সাধারন সম্পাদক মঞ্জুরুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গনেশ কুমার আগওয়ালা,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান বারী,প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মোজাম্মেল হক, কৃষি কর্মকর্তা কৃষিবিদ আনিছুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা নুরননবী প্রমূখ উপস্থিত ছিলেন। এর আগে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী আধা সরকারী,স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারী ভবনে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন এবং অর্ধনমিত রাখা হয়।

সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম বিষয়ক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী,সহাকারী কমিশনার( ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বেগম রৌশন কানিজ,উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ্ব করিমুল ইসলাম,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা মফিজার রহমান দুলাল প্রমূখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০