1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

নওগাঁর সাপাহারে বঙ্গবন্ধুর যথাযোগ্য মর্যাদায় ৪৭ তম শাহাদত বার্ষিকী পালন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ৪৮০ বার দেখা হয়েছে

এনামুল হক নওগাঁ প্রতিনিধি

নওগাঁর সাপাহারে হাজার বছরের সর্ব শ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।

১৫ অগস্ট সোমবার সকাল ৯ টায় উপজেলার সকল সরকারি, অধা-সরকারী, স্বায়ত্তশাসিত সহ সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মধ্যদিয়ে দিবসটির কর্মসূচীর সূচনা করা হয়। সকাল সাড়ে ৯ টায় মাননীয় খাদ্যমন্ত্রী সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদার এমপি, উপজেলা প্রশাসন,থানা পুলিশ, বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, দলীয় সহ বিভিন্ন দপ্তর পক্ষ থেকে উপজেলা কমপ্লেক্স ভবনের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা ও যুব উন্নয়ন অধিদপ্তরের যুব ঋণের চেক বিতরণ করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিমেবে অনলাইনে সংযুক্ত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধান চন্দ্র মজুমদার এমপি।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে এসময় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, সহকারী কমিশনার ভূমি শারমিন জাহান লুনা, সহকারী পুলিশ সুপার বিনয় কুমার, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মুহা, রুহুল আমিন, কুষি কর্মকর্তা শাপলা খাতুন, অফিসার ইনচার্জ মোহাম্মদ আল মাহমুদ, থানার পুলিশ পরিদর্শক (ওসি) তদন্ত হাবিবুর রহমান হাবিব, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী মোল্লা,উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মাসুদ রেজা সারোয়ার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খাদিজা আক্তার সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০