1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

কুমিল্লায় জমিতে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ৪৫০ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার বরুড়ায় বজ্রপাতে মো.সিদ্দিকুর রহমান (৫৭) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৫ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার খোশবাস উত্তর ইউনিয়নের ইলাশপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সিদ্দিকুর রহমান ওই গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে।
নিহতের ছোট ভাই নজির মিয়া জানান, সকালে মো. সিদ্দিকুর রহমান বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে নিজের জমিতে কাজ করতে যান। সাড়ে ৯টার দিকে হঠাৎ ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত হয়। এতে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে খোশবাস উত্তর ইউনিয়নের সবুজ ছাতা ক্লিনিকে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুল হাসান সোহেল বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, স্থানীয়দের মাধ্যমে বিষয় সম্পর্কে অবগত হয়েছি। কোনো অভিযোগ না থাকায় স্বজনদের দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০