1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

নড়াইলের কালিয়ায় আন্তজেলা গরুচোর চক্রের ৫ সদস্য গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ৪১০ বার দেখা হয়েছে

মোঃ হাচিবুর রহমান,নড়াইল প্রতিনিধি

নড়াইলের কালিয়া থানা পুলিশ একটি চোরাই গরুসহ আন্তজেলা গরুচোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে। ১৩ আগষ্ট (শনিবার) সন্ধ্যায় উপজেলার কদমতলা গ্রামের মিজানুর মোল্যার বাড়ী থেকে গরুসহ ৩ চোরকে গ্রেফতার করায়। ওই ঘটনায় গরুর মালিক কিছলু খান বাদি হয়ে চোরচক্রের বিরুদ্ধে কালিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ভোমবাগ গ্রামের কিছলু খানের বাড়ি থেকে গত ১০ আগষ্ট রাতে একটি গাভী গরু চুরি হয়। এছাড়া মাঝে মধ্যেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে গরু চুরির খবর পাওয়ার পর কালিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রতনুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল তদন্ত শুরু করে এবং উপজেলার কদমতলা গ্রামের মিজানুর মোল্যার বাড়ি থেকে শনিবার সন্ধ্যায় গরুটি উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করে। আন্তজেলা চোর চক্রের গ্রেফতারকৃতরা হলো ভোমবাগ গ্রামের জাহাঙ্গীর মোল্যার ছেলে আহাদুল মোল্যা (২৫), কুটি মিয়া মোল্যার ছেলে গোলজার মোল্যা (৫০), এবং সিলিমপুর গ্রামের কাছেদ মোল্যার ছেলে আবুজার মোল্যা (২৪)। এরপর তাদের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ ওই রাতে জামরিল ডাঙ্গা গ্রামের শহিদুল ভূইয়ার ছেলে আল আমিন ভূইয়া (২৬) ও নারায়নপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে শাহিনুর ইসলামের (৩০) বাড়িতে পর্যায়ক্রমে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
কালিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. রতনুজ্জামান বলেন, গ্রেফতারকৃতরা আন্তজেলা চোর চক্রের সদস্য। তারা গরু চুরির সত্যতা স্বীকার করেছে। চোরচক্রের বাকি সদস্যদের গ্রেফতারের জন্য পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০