1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

সাভারে সাংবাদিককে আটকিয়ে হামলা: বিএমএসএফের প্রতিবাদ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ৫৪০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

সংবাদ প্রকাশের জেরধরে সাভারে সাংবাদিককে আটকে মারধরে আহত করা হয়েছে। রোববার দুপুরে সাভারে দৈনিক তৃতীয় মাত্রার প্রতিনিধি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের উপ-প্রচার সম্পাদক সোহেল রানাকে এলোপাথারি মারধরে আহত করা হয়। খবর পেয়ে সাভার থানা পুলিশ উপজেলা পরিষদের একটি কক্ষ থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

এঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি চেয়ারম্যান আহমেদ আবু জাফর, নির্বাহী কমিটির সভাপতি সোহেল আহমেদ ও সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারে পুলিশকে আন্তরিক হবার আশা করেন।

নেতৃবৃন্দ বলেন; দেশে সাংবাদিক নির্যাতন উদ্বেগজনক হারে বাড়ছে। সাংবাদিক নির্যাতন বন্ধে রাষ্ট্রকে এখনি পদক্ষেপ নেয়া উচিৎ। নয়তো অনেক সাংবাদিক পেশা ছেড়ে যেতে বাধ্য হবেন। তখন রাষ্ট্রকে চরম মাশুল দিতে হবে। কেননা; সাংবাদিকরা রাষ্ট্রের কথিত চতুর্থ স্তম্ভখ্যাত একটি গুরুত্বপূর্ণ রোল বিনা বেতনে প্লে করে থাকেন। পেশাটি অতীতসহ বর্তমানে চরম নিরাপত্তার অভাব লক্ষ্য করা যাচ্ছে। তাই অবিলম্বে সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষায় সুরক্ষা আইনটি সময়ের দাবিতে পরিনত হয়েছে।

জানাগেছে, সাভার-আশুলিয়ার সংবাদকর্মী সোহেল রানার সম্প্রতি আশুলিয়া এলাকার শফিউল আলম সোহাগ নামে এক ইউপি জনপ্রতিনিধির নিজ এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বাড়িতে দলবল নিয়ে হামলা চালায়। এ ঘটনায় কিশোরী ও নারীসহ বেশ ক’জনকে আহত করে। ঐ মামলায় হামলাকারী জনপ্রতিনিধিসহ ৮জন কারাগারে আছে। এখবর প্রকাশের জেরধরে জনপ্রতিনিধি শামিমের পক্ষে লোকজন সাংবাদিক সোহেল রানা ও জাহিন সিং নামে দুই সাংবাদিককে উদ্দেশ্য করে হুমকিসহ ব্যঙ্গচিত্র সহ অপপ্রচার করে যাচ্ছিল।

এ ঘটনায় শুক্রবার সাভার আশুলিয়ার সাংবাদিকরা অপ-প্রচার, কুৎসার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। এতে তারা আরো ক্ষিপ্ত হয়ে এই হামলার ঘটনাটি ঘটিয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। তবে সোহেল অসুস্থ থাকায় হামলাকারীদের সম্পর্কে সুস্পষ্ট তথ্য জানা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০