1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

হোমনায় অগ্নিকাণ্ডে দুটি ঘর ভস্মীভূত ১২ লাখ টাকার ক্ষ‌তি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ৬৭১ বার দেখা হয়েছে

এমএ কাশেম ভূঁইয়া: প্রতিনিধি-হোমনা :কুমিল্লা

কুমিল্লার হোমনায় ভয়াবহ অগ্নিকান্ডে দুটি বসত ঘর ভস্মীভূত হয়ে গেছে। এতে ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার ও আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল পুড়ে প্রায় ১২লক্ষাধিক টাকা ক্ষতি সাধন হয়েছে বলে জানা গেছে।
আজ ১৪আগস্ট রবিবার দুপুরে উপজেলার চান্দেরচর ইউনিয়নের রামকৃষ্ণপুর আড়ালিয়া গ্রামের মাওলানা বিল্লাল হোসেনের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, প্রথমে তালাবদ্ধ ঘরটির টিনের চালার উপরে ধোয়া দেখতে পায় এবং মূহুর্তেই আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়াতে থাকে। পরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে হোমনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এবং স্থানীয়দের পাশাপাশি চেষ্ঠা করে আগুন নিয়ন্ত্রণ আনে। কিন্তু এর আগেই সব পুড়ে ছাই হয়ে নগদ ২লাখ ৭০ হাজার টাকা, স্বর্ণলঙ্কারসহ প্রায় ১২লক্ষাধিক টাকার ক্ষ‌য়ক্ষ‌তি হ‌য়।
ভুক্তভোগী হোমনা ইসলামী ফাউন্ডেশনের মডেল কেয়ার টেকার মাওলানা বিল্লাল হোসেন জানান, সকালে আমি ও আমার স্ত্রী অফিসের কাজে চলে যাই। হঠাৎ মুঠোফোনে আমাকে জানায় আমার ঘরে আগুন লেগেছে। খবর পেয়ে আমি দ্রুত বাড়িতে এসে দেখি বসতঘরসহ টাকা-পয়সা, জিনিসপত্র সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। আমি নিঃস্ব হয়ে গেলাম।
এ বিষয়ে হোমনা ফায়ার সার্ভিসের ইনচার্জ ওসমান গনি এই প্রতিবেদককে জানান, আমরা খবর পেয়ে দ্রুত বের হলেও হোমনা চৌরাস্তায় ড্রেনের কাজের কারনে রাস্তায় জ্যাম লেগে ছিলো। সে জন্য ঘটনাস্থলে পৌছতে বিলম্ব হয়। প্রাথ‌মিকভা‌বে ধারণা করা হ‌চ্ছে বৈদ্যু‌তিক শর্ট সা‌র্কিট থে‌কে এ আগু‌নের সূত্রপাত হ‌তে পারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০