1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লায় ১,৬০০ লিটার চোরাই ডিজেলসহ আটক-১

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ৪৬৫ বার দেখা হয়েছে

নেকবর হোসেন :কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় ডিজেল উদ্ধারসহ চোরাই চক্রের সক্রিয় এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। ১৪ আগস্ট রবিবার সকালে জেলার বুড়িচং থানার নিমসার বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে ১,৬০০ লিটার চোরাই ডিজেল উদ্ধার এবং চোরাই ডিজেল পরিবহনের কাজে ব্যবহৃত ০১ টি মিনি পিকআপ জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামী হলো-কুমিল্লা জেলার বুড়িচং থানার পরিহল পাড়া গ্রামের মোঃ শাহা আলম এর ছেলে মোঃ সাইফুল ইসলাম রনি (১৯)।
র‌্যাব জানায়- গ্রেফতারকৃত আসামী তেল চুরি চক্রের সংঘবদ্ধ সক্রিয় সদস্য। সে কুমিল্লা জেলার বিভিন্ন ডিপো হতে এবং দূরপাল্লার ভারী যানবাহনগুলো রাত্রীকালীন চলাচলের সময় চালকরা ক্লান্ত হয়ে রাস্তার পাশে পার্কিং করে বিশ্রাম নিলে বা ঘুমিয়ে গেলে সেই সুযোগ কাজে লাগিয়ে তেল চুরি করে। সে দীর্ঘদিন যাবৎ জব্দকৃত পিকআপের উপর বিশেষ কায়দায় তেলের ড্রাম সেট করে মহাসড়কে চলাচলরত ট্রাক ও কাভার্ড ভ্যানের তেলের ট্যাংকি হতে গোপনে তেল চুরি করে আসছিল।এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জেলার বুড়িচং থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০