1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ড বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল The Founding of YouTube A Short History ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল সম্ভাব্য সময় জানালো বোর্ড হাসনাত আব্দুল্লাহ কে সংযত হয়ে বক্তব্য প্রদানের আহবান: দেবীদ্বার বিএনপির দেবীদ্বার উপজেলা ও পৌর বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন ছাত্র দিয়ে এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন: শিক্ষক ও শিক্ষার্থী গ্রেফতার এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১৭৯৫ পরীক্ষার্থী, বহিষ্কার ১ প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক নিহত, কিশোরী আটক

সাপাহারে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে শিশু মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ৫০০ বার দেখা হয়েছে

এনামুল হক, নওগাঁ প্রতিনিধি

নওগাঁর সাপাহারে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে ৪র্থ শ্রেণীর ওমর আলী (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার দুপুর ১২ টায় দিকে উপজেলার মির্জাপুর গ্রামে একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করেছেন স্থানীয়রা। স্থানীয়দের ধারণা পুকুরে গোসল করতে নেমে গভীর পানিতে তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছে ওমরের। নিহত ওমর আলী ওই গ্রামের জামাল হোসেনের ছেলে ও মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানাগেছে।

নিহতের প্রতিবেশী আব্দুর রহিম এ প্রতিবেদককে জানান, বাড়ীতে বাবা মা না থাকায় ওই দিন আনুমানিক বেলা সাড়ে ১০ টার দিকে গোসল করার জন্য বাড়ী থেকে বের হয়ে যায় ওমর আলী। বাড়ীতে তার মা ফিরে এসে দেখেন তার ছেলে সন্তান বাড়ীতে নেই। তার মা ধারনা করেন ছেলে ওমর হয়তো স্কুলে গেছেন। এই ভেবে নিশ্চিন্তে থাকেন তার মা সহ পরিবারের লোকজন। অপরদিকে বেলা ১২ টার দিকে ওই পুকুরে একই গ্রামের তরিকুল মেম্বারের ছেলে জাহিদ গোসল করতে পানিতে নামেন। এসময় তার পায় কিছু একটা বাঁধে। সে পানিতে ডুব দিয়ে দেখতে পায় একটি লাশ পানির নিচে ডুবে আছেন। এতে জাহিদ ভয় পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে। তার চিৎকার শুনে গ্রামের লোকজন ছুটে আসেন ঘটনাস্থলে এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে ওই পুকুরের পানির গভীর হতে নিহত ওমর আলীর মরদেহ উদ্ধার করে বাড়ীতে নিয়ে যান স্থানীয়রা।
এবিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে
বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০