1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বার্তা বাজারের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ৪৬৪ বার দেখা হয়েছে

মুরাদনগর (কুমিল্লা)
জনপ্রিয় মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল ‘বার্তা বাজারের’ ১০ বছরে পদার্পণ উপলক্ষে কুমিল্লার মুরাদনগরে কেক কেটে উদযাপন করা হয়েছে।
শনিবার (১৩ আগষ্ট) রাত ৮ টার সময় এ উপলক্ষে বার্তা বাজারের মুরাদনগর উপজেলা প্রতিনিধি মোঃ নাজিম উদ্দিন এর সভাপতিত্বে মুরাদনগর প্রেসক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মুরাদনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানব কন্ঠের প্রতিনিধি মাহবুব আলম আরিফ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি প্রভাষক আজিজুর রহমান রনি।
এসময় বক্তারা বার্তা বাজারের উত্তোরত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করে বলেন, ‘সাহসিকতার সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বার্তা বাজার বড় ভূমিকা রেখে চলেছে। সরকারের বিভিন্ন উন্নয়ন ও চলমান মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে সহায়কের ভূমিকা পালন করছে জনপ্রিয় এই মাল্টিমিডিয়া নিউজ পোর্টালটি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- দৈনিক দেশ রূপান্তরের প্রতিনিধি সফিকুল ইসলাম, দৈনিক বাংলাদেশ খবরের প্রতিনিধি মাহফুজুর রহমান, দৈনিক আজকালের খবর এর প্রতিনিধি ফাহাদ রহমান, দৈনিক আমার সংবাদ এর প্রতিনিধি এম এইচ শুভ, দৈনিক কালজয়ী প্রতিনিধি দেলোয়ার হোসেন, দৈনিক একুশে সংবাদ এর প্রতিনিধি নজরুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, ২০১৩ সালের ১৩ আগস্ট সময়ের প্রতিধ্বনি স্লোগানে শুরু হয় বার্তা বাজারের পথচলা। ২০২০ সালের ৩১ জুলাই সরকারি নিবন্ধনের অনুমতি পায় শীর্ষস্থানীয় এই নিউজ পোর্টালটি।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০