1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

পুলিশের বাধার মধ্যে ফরিদগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ৫১৮ বার দেখা হয়েছে

আমান উল্যা আমান

ভোলা জেলায় পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নুরে-আলম হত্যা এবং বিদ্যুতের লোডশেডিং, গ্যাস ও জ্বালানি তেলসহ দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ফরিদগঞ্জ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল।
শুক্রবার বিকেলে উপজেলা বিএনপি’র কার্যালয়ের সামনে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় পুলিশি বাধার মুখে চাঁদপুর – ফরিদগঞ্জ – রায়পুর – লক্ষ্মীপুর অভিমুখী আঞ্চলিক মহাসড়কে সংক্ষিপ্তভাবে বিক্ষোভ মিছিল করা হয়।
বিক্ষোভ মিছিল শেষে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেনের সভাপতিত্বে, এবং সদস্য সচিব মোঃ ফারুক আহমেদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি শরীফ মুহাম্মদ ইউনূস, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাবেক ছাত্রনেতা ইব্রাহিম কাজী জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলাল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক ও ফরিদগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সমন্বয়ক ইকতিয়ার উদ্দিন শিশু, ফরিদগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুস সবুর পাটোয়ারী রুবেল।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক পাটোয়ারী,৮ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আমির হোসেন বেপারী উপজেলা যুবদলের জাহাঙ্গীর আলম নান্টু ফারুক খান,পৌর যুবদলের আহবায়ক ইমাম হোসেন পাটোয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল আলম জুয়েল, যুগ্মসম্পাদক রাজু পাটোয়ারী, হাবিবুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন সম্পাদক ইমরান হোসেন স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক সুমন, স্বেচ্ছাসেবকদলের নেতা শফিউল্লাহ, তোহা মিলন, মনির হোসেন সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সহস্রাধিক স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী ও সমর্থক বৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০