1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ড বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল The Founding of YouTube A Short History ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল সম্ভাব্য সময় জানালো বোর্ড হাসনাত আব্দুল্লাহ কে সংযত হয়ে বক্তব্য প্রদানের আহবান: দেবীদ্বার বিএনপির দেবীদ্বার উপজেলা ও পৌর বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন ছাত্র দিয়ে এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন: শিক্ষক ও শিক্ষার্থী গ্রেফতার এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১৭৯৫ পরীক্ষার্থী, বহিষ্কার ১ প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক নিহত, কিশোরী আটক

ফরিদগঞ্জে দুই ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, ৩ লাখ টাকার মালামাল ভস্মীভূত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ৫৪৫ বার দেখা হয়েছে

আমান উল্যা আমান

চাঁদপুরের ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে আগুন লেগে দুটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অল্পের জন্য বেঁচে গেলো প্রায় অর্ধশতাধিক দোকান ও দুটি প্রাইভেট হাসপাতালে। অগ্নিকাণ্ডের পাশেই ছিল গ্যাস সিলিন্ডারের গোডাউন।
১২ আগষ্ট শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টায় উপজেলার সদর এলাকার বাসস্ট্যান্ডে দক্ষিন পাশের ভাই ভাই সুপার মার্কেটে আগুন লাগে। আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে।
খবর পেয়ে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসকর্মীরা ছুটে এসে প্রায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন নিয়ন্ত্রণে আনার পূর্বেই ভাই ভাই সুপার মার্কেটের রিহান ইঞ্জিনিয়ারিং এন্ড ডেন্টিং সেন্টার ও শাকিল বল্কানাইজিং (টায়ার পাম্পের) দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
রিহান ইঞ্জিনিয়ারিং এন্ড ডেন্টিং সেন্টারের মালিক বাহার হোসেন জানান, অগ্নিকাণ্ডে তার প্রায় ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ও শাকিল বল্কানাইজিং (টায়ার পাম্পের) দোকানের মালিক শাকিল জানান, তার প্রায় ২ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে এবং ভাই ভাই সুপার মার্কেটের মালিকরা জানান, তাদেরও প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এই অগ্নিকাণ্ডে প্রায় ৮ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে তারা জানিয়েছেন।
আগুন লাগার বিষয়ে ফায়র সার্ভিসের অফিসার সালাউদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করছেন বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০