1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ড বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল The Founding of YouTube A Short History ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল সম্ভাব্য সময় জানালো বোর্ড হাসনাত আব্দুল্লাহ কে সংযত হয়ে বক্তব্য প্রদানের আহবান: দেবীদ্বার বিএনপির দেবীদ্বার উপজেলা ও পৌর বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন ছাত্র দিয়ে এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন: শিক্ষক ও শিক্ষার্থী গ্রেফতার এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১৭৯৫ পরীক্ষার্থী, বহিষ্কার ১ প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক নিহত, কিশোরী আটক

ফরিদগঞ্জে ৭ হাজার ৫০ পিচ ইয়াবাসহ এক নারী আটক

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ৫৫০ বার দেখা হয়েছে

আমান উল্যা আমান

ফরিদগঞ্জ উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়ন থেকে ৭ হাজার ৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোসাম্মৎ তামান্না বেগম (২৫) নামে এক গৃহবধুকে আটক করেছে থানা পুলিশ। সে ওই ইউনিয়নের লড়াইরচর গ্রামের তফাদার বাড়ীর মো. রাসেল হোসেন (৩৬) এর স্ত্রী।
পুলিশ সূত্রে জানাগেছে, বুধবার (১০) আগষ্ট ভোররাতে মাদক বেচাকেনার খবর পেয়ে থানার ওসি’র নির্দেশে উপ-পরিদর্শক (এসআই) মো. নুরুল ইসলাম,মো. সেলিম মিয়া, একরামুল হক, বরকত উল্যাহ, নাঈম হোসেন, মো. আমজাদ হোসেনসহ একদল পুলিশ চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের লড়াইরচর গ্রামের তফাদার বাড়ীতে অভিযান পরিচালনা করে। এসময় তাদের বসতবিল্ডিং-এর ভিতর থেকে ৭০ হাজার ৫০ পিচ ইয়াব ট্যাবলেট জব্দ করে। একই সময় গৃহবধু মোসাম্মাৎ তামান্না বেগমকে আটক করা হয়। এসময় সুকৌশলে তার স্বামী রাসেল হোসেন পালিয়ে যায়।
আটককৃত গৃহবধু তামান্না ও তার স্বামী রাসেল দীর্ঘদিন যাবৎ মাদক কারবারের সাথে জড়িত বলে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা নিশ্চিত করেছে।
বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, আটককৃত তামান্না ও তার স্বামী (পলাতক) রাসেল’র বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আটককৃকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। অপর আসামীকে আটকের চেষ্টা অব্যাহত আছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০