1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

গাইবান্ধায় আম গাছে গ্রাফটিং পদ্ধতির কার্যক্রম উদ্বোধন করেন এ্যাড.স্মৃতি (এমপি)

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ৪২৪ বার দেখা হয়েছে

আশরাফুল ইসলাম গাইবান্ধা

জাতীয় শোক দিবস উপলক্ষে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উদ্যোক্তাদের সমন্বয়ে পলাশবাড়ী – গাইবান্ধা সড়ক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রোপনকৃত আম গাছের ফলন বৃদ্ধি ও সুস্বাদু জাতের আম উৎপাদনের জন্য আধুনিক প্রযুক্তি ও গ্রাফটিং পদ্ধতির কার্যক্রমের উদ্বোধন করেছেন বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক ও গাইবান্ধা ৩ পলাশবাড়ী সাদুল্লাপুর আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাড: উম্মে কুলসুম স্মৃতি এমপি।
আজ শুক্রবার এ কর্মসূচী উদ্বোধনের এসময় গাইবান্ধা জেলা মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক মো: ফয়সাল আজম, পলাশবাড়ীর উদ্যোক্তাদের সমন্বয়কারি মো: খাজা মিয়া, ঢোলভাঙ্গা পরিবেশ উন্নয়ন সংস্থা মো: চঞ্চল তালুকদার, খোদ্দকোমরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন সহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

উদ্বোধনকালে এ্যাড: উম্মে কুলসুম স্মৃতি এমপি বলেন, কৃষিতে ব্যাপক গবেষনার মাধ্যমে বিভিন্ন জাতের ধান উৎপাদন বাড়ানো হয়েছে তেমনি ফল উৎপাদনও গ্রাফটিং পদ্ধতি গ্রহন করা হয়েছে। তিনি আরও বলেন, একটি গাছ থেকে আরেকটি নতুন গাছের জন্ম হওয়ার পদ্ধতির মাধ্যমে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উন্নতমান ও মাতৃ গাছের গুনাগুন প্রয়োগের মাধ্যমে পরিত্যক্ত আম গাছে সুস্বাদু ফল অধিক পরিমানে ফলন বাড়ায় সেই জন্যে আম গাছে গ্রাফটিং পদ্ধতি করা হচ্ছে। এই পদ্ধতিতে ফলন বেশী হওয়ায় ভালো ফল পাওয়া যায়।

উল্লেখ্য, এই কর্মসূচির আওতায় গাইবান্ধা- পলাশবাড়ী সড়কের উভয় পাশের্^ ১৮ কি:মি: এবং সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আম গাছে গ্রাফটিং করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০