1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ড বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল The Founding of YouTube A Short History ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল সম্ভাব্য সময় জানালো বোর্ড হাসনাত আব্দুল্লাহ কে সংযত হয়ে বক্তব্য প্রদানের আহবান: দেবীদ্বার বিএনপির দেবীদ্বার উপজেলা ও পৌর বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন ছাত্র দিয়ে এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন: শিক্ষক ও শিক্ষার্থী গ্রেফতার এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১৭৯৫ পরীক্ষার্থী, বহিষ্কার ১ প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক নিহত, কিশোরী আটক

সিরাজগঞ্জের সলঙ্গায় পৃথক স্থান থেকে দুইজনের মৃতদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ৫৯২ বার দেখা হয়েছে

মোঃ কাইয়ুম মাহমুদ: সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার পৃথক স্থান থেকে দুইজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১২ আগস্ট) সকালে সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়নের ভুইয়াগাতি ও নলকা ইউনিয়নের এরান্দহ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতেরা হলো, উপজেলার সলঙ্গা থানার ইসলাদীঘর গ্রামের প্রকাশ হালদারের ছেলে প্রসন্ন হালদার (৪২) ও একই থানার নলকা ইউনিয়নের এরান্দহ গ্রামের শফিজুদ্দিনের ছেলে নুর নরবী (৩২)।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, শুক্রবার সকালে জেলার সলঙ্গা থানার ভুইয়াগাতি একটি ইটভাটায় একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে প্রসন্ন হালদারের মৃতদেহ উদ্ধার করে।

অপরদিকে একই দিন সকালে সলঙ্গার নলকা ইউনিয়নের এরান্দহ গ্রামে নিজ ঘরে নুর নরবী মৃতদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেয় পরিবারের সদস্যরা। খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ।

ওসি আরো বলেন, লাশ দুটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারন জানা যাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০