1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

দেবীদ্বারে ইয়াবাসহ একাধিক মাদক মামলার আসামি জামাল গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ৩৪৬ বার দেখা হয়েছে

শফিউল আলম রাজীব দেবীদ্বার :কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দেবীদ্বারে মাদক বিরোধী অভিযানে মাদক ক্রয়-বিক্রয় কালে ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও নগদ অর্থসহ এক পেশাদার মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে দেবীদ্বার থানায় মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার ভোরে এসআই মোঃ মিজানুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স সহ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার বারুর গ্রামের সাত্তার মিয়ার বসত ঘরের সামনে থেকে মাদক ক্রয়-বিক্রয় কালে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৩০০গ্রাম গাঁজা ও মাদক বিক্রয়ের নগদ অর্থসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদক ক্রয়-বিক্রয় কালে গ্রেফতারকৃত আসামী কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার জাফরগন্জ ইউনিয়নের বারুর গ্রামের মৃত আব্দুস ছাত্তার মিয়ার ছেলে মোঃ জামাল হোসেন(৩২)’র বিরুদ্ধে দেবীদ্বার থানাসহ বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

এবিষয়ে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ ওসি কমল কৃষ্ণ ধর জানান, মাদকের সাথে কোনো আপোষ নয়, যারা মাদক ক্রয়-বিক্রয় ও সেবন করবে সকলকে আইনের আওতায় আনা হবে। মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০