1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

বীরমুক্তিযোদ্ধা পরিবারের উপর হামালার প্রতিবাদে পলাশবাড়ীতে মানববন্ধন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ৫০০ বার দেখা হয়েছে

আশরাফুল ইসলাম গাইবান্ধা

গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর এলাকার বাসিন্দা মরহুম বীর মুক্তিযোদ্ধা আজিজার রহমানের স্ত্রী,ছেলে কন্যা,নাতি নাতনীসহ পরিবারের সদস্যেদের উপর সন্ত্রাসী হামালার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবীতে বীরমুক্তিযোদ্ধাগণ ও মুক্তিযোদ্ধার সন্তানদের অংশ গ্রহনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে৷

বৃহস্পতিবার সকালে পলাশবাড়ী চৌমাথা মোড়ে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যৌথ আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়৷

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আব্দুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডারের আহবায়ক ওয়ারেছুর রহমান মন্টু, যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ বীর মুক্তিযোদ্ধা কনক চন্দ্র সাহা সহ নির্যাতিত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণ৷

বক্তারা, বীরমুক্তিযোদ্ধা পরিবারের উপর এমন ন্যাক্কার জনক হামলার তিব্র প্রতিবাদ জানিয়ে সেই সাথে হামলাকারী তুফান ও রিফাতকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান৷

উল্লেখ্য, গত ১৩ই জুলাই পলাশবাড়ী প্রেসক্লাবের সামনে তুফান ও রিফাত বাহিনী তার দলবল নিয়ে অতর্কিতভাবে বীরমুক্তিযোদ্ধা আজিজার রহমানের বৃদ্ধা স্ত্রী সহ তার পরিবারের উপর হামলা করে৷ এ ঘটনায় ভুক্তভোগী মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে পলাশবাড়ী থানায় মামলা করলেও দীর্ঘ ১মাস অতিবাহিত হলেও এখনো পর্যন্ত সেই হামলাকারীদেরকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০