1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

কুমিল্লায় ট্রাক চাপায় ভ্যানচালক নিহত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ৪৫৪ বার দেখা হয়েছে

নেকবর হোসেন: কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দিতে ট্রাক চাপায় মো. কবির হোসেন (৪৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছে।
বুধবার সকাল সোয়া ১১ টায় গৌরীপুর-হোমনা সড়কের পেন্নাই হাসেম মর্ডান হসপিটালের সামনে একটি রড বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট- ১৬-৭৬১৫) ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলে চালকের মৃত্য হয়।
নিহত মোঃ কবির হোসেন দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের দক্ষিণ হরিপুর গ্রামের ফুল মিয়ার ছেলে।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ রকিবুল ইসলাম জানান, ট্রাক আটক করা হয়েছে। লাশ পুলিশ হেফাজতে রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০