1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

শাজাহানপুরে কচুক্ষেত থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ৪৬৪ বার দেখা হয়েছে

মিজানুর রহমান মিলন,শাজাহানপুর: বগুড়া প্রতিনিধি

বগুড়ার শাজাহানপুরের একটি কচুক্ষেত থেকে ফাহিম ফয়সাল শিশির (১৭)নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
গত ৯ আগষ্ঠ মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার সাজাপুর বানারশি গ্রামে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে সোমবার রাত থেকে নিখোঁজ ছিল ফাহিম।
নিহত ফাহিম সাজাপুর ফকিরপাড়া গ্রামের শাহাদাৎ হোসেন সাজুর ছেলে। সে বগুড়া সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার এসআই শামীম জানান, সোমবার রাত ১০ টা পর্যন্ত ফাহিমকে গ্রামে ঘুরাফেরা করতে দেখা গেছে। এরপর তাকে আর গ্রামে দেখা যায়নি। পরবর্তীতে মঙ্গলবার সকালে কচুক্ষেতে ফাহিমের মরদেহ পায় স্থানীয়রা। পরে তাদের খবরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
এসআই শামীম আরও জানান, ফাহিমের শরীরে ছোট ছোট অনেক ক্ষত রয়েছে। তাকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, সোমবার রাতে বাড়ি ফেরেনি ফাহিম। স্থানীয় কিছু কিশোরদের সঙ্গে তার দ্বন্দ্ব ছিল। এই দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে তাকে হত্যা করা হয়েছে।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, হত্যাকাণ্ডের কারণ জানতে ও জড়িতদের ধরতে অভিযান চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০